Latest Post

 

চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য সরকার বিদেশে যেতে অনুমতি না দেওয়ার প্রেক্ষাপটে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাত্রায় সরকারের অনুমতি না দেওয়া প্রসঙ্গে সংবাদ সম্মেলনে কথা বলবেন বিএনপি মহাসচিব।

 

চলতি মৌসুমে ঢাকা শহরে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে আজ। ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৬টার মধ্যে এই বৃষ্টি হয়। একই সময়ে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টিও হয়েছে। আকাশ এখনো মেঘে ঢাকা।

মঙ্গলবার (১১ মে) সকালে আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘ঢাকায় আজ ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভোর ৪টা থেকে সকাল প্রায় সাড়ে ৬টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। এ বছর ঢাকা শহরে এটাই সর্বোচ্চ বৃষ্টি।

এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের আবহাওয়ার পূর্বাভাসে বলা আছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ সময় ঢাকায় দক্ষিণ-পশ্চিমদক্ষিণ দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০ থেকে ১৫ কিমি, যা অস্থায়ীভাবে দমকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমিতে ওঠতে পারে।

বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের বর্তমান প্রবণতা অব্যাহত থাকবে। বর্ধিত পাঁচদিনে যা কিছুটা কমতে পারে।

 


ঠাকুরগাঁও কেন্দ্রীয় আখচাষী সমবায় সমিতির নবনির্মিত মার্কেটের উদ্বোধন করা হয়েছে।

সোমবার(২৩ অক্টোবর) সকাল ১১টায় শহরের গোবিন্দনগর এলাকায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেঁটে নবনির্মিত মার্কেটের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন(এমপি)।

উদ্বোধন শেষে কেন্দ্রীয় আখচাষী সমবায় সমিতির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় আখচাষী সমবায় সমিতির সভাপতি ও জেলা যুবলীগের সাধারন সম্পাদক দেবাশীষ দত্ত সমীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশী, জেলা আ’লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সদর উপজেলা আ’লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল,আখচাষী সমবায় সমিতির সহ-সভাপতি প্রদীপ চক্রবর্তী, পরিচালক জবাইদুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা সকলের সমন্বয়ে আখচাষী সমবায় সমিতির উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি প্রদান করেন।

৩নং আকচা ইউনিয়ন, ঠাকুরগাঁও থানাধীন দেবীগঞ্জ হাটের দক্ষিনে স্বপ্ন জগৎ ও বুড়ির বাধস্থ কল্পনা রিসেট এবং পূর্বে চিটাগাং পার্ক , ফাড়াবাড়ি নামীয় স্থানে অসামাজিক, অশ্লীলকার্যকালাপ, তথা দেহ ব্যবসা, নেশাসহ বিভিন্ন ধরণের অপকর্ম হওয়ার কারণে স্থায়ীভাবে এই সব পার্কের বন্ধের দাবিতে মানববন্ধন ও ডিসি, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী অফিসারের বরাবর স্বারক লিপি প্রদান করেছে এলাকাবাসী।
বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
এসময় বক্তরা বলেন ৩ নং আকচায় যেসব বিনোদন পার্ক আছে সেগুলোতে বিভিন্ন ধরণের অসামাজিক কার্যক্রম হচ্ছে। এবং এলাকার পরিবেশও নষ্ট হচ্ছে। তাই এই ৩টি পার্ক যেন স্থায়ীভাবে বন্ধ করা হয়।
মানববন্ধন শেষে ঠাকুরগাঁও জেলা প্রসাশক আব্দুল আওয়াল, পুলিশ সুপার ফারহাদ আহমেদ ও সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারক লিপি প্রদান করে।

ad970


 

ঠাকুরগাঁও সদর উপজেলার ছোট খোচাবাড়ি এলাকার গুচ্ছগ্রামে বিয়ের দাবিতে ২ দিন যাবৎ প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে  শিউলি (২০) নামের এক তরুণী।
এদিকে উভয় পরিবারের লোকজন বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করলেও প্রেমিককে আর খুজে পাওয়া যাচ্ছে না।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার ছোট খোচাবাড়ি গুচ্ছগ্রামের মতিউর রহমানের (বকমারী) কলেজ পড়ুয়া মেয়ে শিউলী (২০)’র সাথে একই গ্রামের সফিকুলের ছেলে নেহারুলের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে নেহারুল মেয়েটিকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। পরে কোনো উপায় না পেয়ে মঙ্গলবার রাতে তাদের বাড়িতে বিয়ের দাবি নিয়ে অবস্থান নেয় মেয়েটি। পরে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করা হলে বেগতিক দেখে নেহারুল আত্মগোপন করে।
স্থানীয় ইউপি সদস্য বাবুল জানান, মঙ্গলবার রাত ১০টা থেকে উভয়ের পরিবারের উপস্থিতিতে মিমাংসার জন্য আলোচনা হয়। কিন্তু ছেলের পরিবার কোনভাবে বিয়েতে রাজি হয় নাই। পরে ছেলেটিকে বিয়ে করতে হবে এমন অবস্থা সৃষ্টি হলে গ্রামের কয়েকজনের সহযোগিতায় ছেলেটি পালিয়ে যায়।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বিষয়টি অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রেমিক নেহারুলের বাড়িতে অবস্থান করছে ওই তরুণী

কিবোর্ডে এফ-১ থেকে এফ-১২ পর্যন্ত ১২টি চাবি বা কি দেখা যায়। এগুলোকে বলা হয় ফাংশন কি। কিবোর্ডের অন্য কিগুলো ব্যবহার করা হলেও ফাংশন কিগুলো অব্যবহৃত থাকে বেশিরভাগ সময়। অনেকে জানেনই না এগুলো কী কাজে লাগে। তাই ব্রাইটসাইটের সৌজন্যে আজ থাকছে ফাংশন কি-এর কাজ।
ফাংশন কি-১ (এফ-১)
কম্পিউটারে কাজ করতে গিয়ে কোনো সমস্যায় পড়েছেন? তাহলে আপনার জন্যই অপেক্ষা করছে এফ-১। যেকোনো প্রোগ্রামের ক্ষেত্রে ফাংশন কি-১ চাপলেই স্বয়ংক্রিয়ভাবে ‘হেল্প’ বা সাহায্য অপশনটি খুলে যাবে।
ফাংশন কি-২ (এফ-২)
নির্বাচিত কোনো ফাইল বা ফোল্ডারকে ‘রিনেম’ করতে, অর্থাৎ পুনরায় নাম দেওয়ার ক্ষেত্রে ফাংশন কি-২ হতে পারে সহজ একটি সমাধান।
ফাংশন কি-৩ (এফ-৩)
সার্চ ফিচারের জন্য আর অন্য কোথাও খোঁজ করতে হবে না, কারণ চালু থাকা অ্যাপ্লিকেশনের সার্চ ফিচার আপনাকে অনায়াসেই খুঁজে দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেবে ফাংশন কি-৩।
ফাংশন কি-৪ (এফ-৪)
কিবোর্ডের অল্টার কির সঙ্গে ফাংশন কি-৪ চাপলেই আপনার চালু থাকা উইন্ডোটি বন্ধ হয়ে যাবে।
ফাংশন কি-৫ (এফ-৫)
ডেস্কটপ বা ল্যাপটপকে রিফ্রেশ বা রিলোড করতে এখন আর মাউসের কোনো প্রয়োজন নেই। ফাংশন কি-৫ই যথেষ্ট।
ফাংশন কি-৬ (এফ-৬)
মাউসের কার্সরকে সরাসরি অ্যাড্রেস বারে পৌঁছে দেওয়ার দায়িত্ব রয়েছে ফাংশন কি-৬-এর কাঁধে।
ফাংশন কি-৭ (এফ-৭)
কম্পিউটারে লিখতে গিয়ে বানান ভুল? ব্যাকরণের কোনো বালাই নেই? আপনার এই সমস্যা দূর করবে ফাংশন কি-৭। মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনে বানান বা ব্যাকরণগত ভুল বের ফাংশন কি-৭-এর জুড়ি নেই।

ফাংশন কি-৮ (এফ-৮)
কম্পিউটার চালু করার সময় বুট মেন্যুতে ঢোকার রাস্তা আপনি খুঁজে পাবেন ফাংশন কি-৮ চাপলেই।
ফাংশন কি-৯ (এফ-৯)
ফাংশন কি-৯-এর কাঁধে দায়িত্ব রয়েছে দুটি। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টেকে রিফ্রেশ করার জন্য আপনি ফাংশন কি-৯ ব্যবহার করতে পারেন। এ ছাড়া মাইক্রোসফট আউটলুকে ই-মেইল আদান-প্রদানের জন্যও ফাংশন কি-৯-এর ব্যবহার করা যায়।
ফাংশন কি-১০ (এফ-১০)
কম্পিউটারে মেন্যুবার খোলার অন্যতম সহজ উপায় হচ্ছে ফাংশন কি-১০। তবে শুধু ফাংশন কি-১০ চাপলেই মেন্যুবার খোলা যাবে না। কিবোর্ডের শিফট বাটন চেপে ফাংশন কি-১০ চাপতে হবে।
ফাংশন কি-১১ (এফ-১১)
কম্পিউটারকে ফুলস্ক্রিন বা পূর্ণ পর্দায় রূপান্তরিত করার সবচেয়ে সহজ উপায় ফাংশন কি-১১।
ফাংশন কি-১২ (এফ-১২)
শুধু অভ্র সফটওয়্যার দ্রুত চালু করতেই ফাংশন কি-১২ ব্যবহার করা হয় না। কম্পিউটারে ‘সেভ অ্যাজ’ ডায়লগ বক্স চালু করতেও সমান পারদর্শী ফাংশন কি-১২।

মনের স্মৃতির পাতায় অগণিত স্মৃতি রাখা গেলেও প্রযুক্তির স্মৃতির পাতা বা মেমোরি কার্ডে সেই সুযোগ নেই। সেখানে একটি নির্দিষ্টমাত্রা পেরুনোর পর আর স্মৃতি সংরক্ষণ করা যায় না। সংরক্ষণ করতে চাইলে পুরনো স্মৃতি ফেলে নতুন স্মৃতি তুলে রাখতে হয়। কোন স্মৃতি ফেলে দিবেন আর কোন স্মৃতি তুলে রাখবেন- এটা নিয়ে ব্যবহারকারীকে পড়তে হয় দোটানায়। তবে গ্রাহকদের সেই দোটানা থেকে মুক্তি দিতে স্যানডিস্ক বাজারে নিয়ে এসেছে ৪০০ জিবির মেমোরি কার্ড। 
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে জার্মানির বার্লিনে স্যানডিস্ক তাদের এই মেমোরি কার্ডটি উন্মুক্ত করে। একইদিন মেমোরি কার্ডের পাশাপাশি ১৮ কোর প্রসেসরসমৃদ্ধ মনস্টার পিসি, গ্যাজিলন ভিআর হেডসেটের ঘোষণাও দেয়। 

তবে এতকিছুর মাঝেও আলাদাভাবে নজর কেড়েছে স্যানডিস্কের ৪০০ জিবির মেমোরি কার্ড। প্রথমদিকের ম্যাকবুক প্রোয়ের চেয়ে তিনগুণ বেশি জায়গা রয়েছে এই মেমোরি কার্ডে। যদি আপনি বইয়ের সংগ্রাহক হন তাহলে এই মেমোরি কার্ডে আস্ত একটি ডিজিটাল লাইব্রেরি রাখা সম্ভব। মেমোরি কার্ডে প্রতিটি এক মেগাবাইটের প্রায় চার লাখ বই সংরক্ষণ করা যাবে।  

প্রতিটি ১২ মেগাপিক্সেলের দুই মেগাবাইট আকারের প্রায় দুই লাখ ছবি আপনি সংরক্ষণ করতে পারবেন এই মেমোরি কার্ডে। এ ছাড়া চার মেগাবাইট করে এক লাখ গান, চার জিবি করে প্রায় ৮৮টি হাই-ডেফিনিশন চলচ্চিত্র সংরক্ষণ করা যাবে এই মেমোরি কার্ডে। আর ব্লু রে ছবির ক্ষেত্রে সে সংখ্যা দাঁড়াবে ১৬টি। 
ad970

বর্তমানে বহুল ব্যবহৃত ৩২ জিবি মেমোরি কার্ডে প্রায় এক হাজার ৬০০ ছবি, আট হাজার গান ও সাতটি হাই-ডেফিনিশন ছবি ধারণ করা সম্ভব। অতএব এই হিসেব থেকেই ৪০০ জিবির মেমোরি কার্ডের বিশালতা আন্দাজ করা যায়। এর আগে মেমোরি কার্ডের সর্বোচ্চ মাত্রা ছিল ২৫৬ জিবি। নতুন এই মেমোরি কার্ড তাই ভেঙে দিয়েছে অতীত রেকর্ডও। স্যানডিস্কের ৪০০ জিবির এই মেমোরি কার্ডের দাম ধরা হয়েছে ২৫০ মার্কিন ডলার।  
ad970

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget