মেলা থেকে বাড়ি ফেরা হলো না সুনিতার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেলের ধাক্কায় সুনিতা (১১) নামে ৫ম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ আহত হয়েছেন আরও ২ জন। আহতরা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ও বালিয়াডাঙ্গী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের সিন্দুরপিন্ডি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ad970
নিহত সুনিতা (১১) উপজেলার ধনতলা ইউনিয়নের আঠিয়াবাড়ী গ্রামের সুবাস চন্দ্রের মেয়ে ও লোহাগাড়া বঙ্গভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।
আহতরা হলেন, বালিয়াডাঙ্গি উপজেলার চাড়োল গ্রামের জসিদের স্ত্রী মানসী (২২) এবং আঠিয়াবাড়ী গ্রামের সুজন আলীর ছেলে পলাশ (১৯)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পলাশের বাবা সুজন বলেন, ধনতলা ইউনিয়নের দোলুয়া মেলা থেকে সুনিতা ও মানসী পলাশের মোটরসাইকেলের পিছনে বসে বাড়ি ফিরছিলেন। সিন্দুরপিন্ডি নামক স্থানে এলাকার কয়েকজন বখাটে ছেলে দুটি মোটরসাইকেল নিয়ে পিছন দিক থেকে তাদের ধাক্কা দিলে মোটরসাইকেলের আরোহী পলাশ, পিছনে বসে থাকা সুনিতা ও মানসী রাস্তায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সুনিতার মৃত্যু হয়।
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংগ্রহ: জাগো নিউজ 24
ad970

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget